মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

হামজাকে নিয়েই স্কোয়াড, ৫ ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণত ক্যাম্প শুরুর আগেই খেলোয়াড় তালিকা ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সেটা করেনি। তবে জাতীয় দলের ম্যানেজার আমের খান গতকাল বুধবার (১৩ই আগস্ট) সাংবাদিকদের জানিয়েছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নেপাল ম্যাচের ২৪ জনের প্রাথমিক স্কোয়াডে আছেন হামজা চৌধুরীও।

যদিও হামজাকে তখন পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাফুফে চেষ্টা করছে তাকে নিয়েই মাঠে নামতে। আমের বলেছেন, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা আছেন। এরই মধ্যে তার ক্লাব লিস্টার সিটিকে চিঠি দেওয়া হয়েছে। হামজাকে সেপ্টেম্বর উইন্ডোতে খেলানোর জন্য তার ক্লাবের সঙ্গে ফেডারেশনের আলোচনা চলমান।’

৬ই ও ৯ই সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপাল আছে ১৭৬ নম্বরে, বাংলাদেশ ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও নেপাল—দুই দেশই এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে ম্যাচ দুটি খেলবে।

সেই দুই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে বুধবার। প্রথম দিনে মাত্র পাঁচ ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও যোগ দেননি। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর পাঁচ ফুটবলার আজ ১৪ই আগস্ট এবং কিংসের ১০ জন আগামীকাল ১৫ই আগস্ট ক্যাম্পে যোগ দেবেন।

জে.এস/

হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250