শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

এশিয়া কাপে আছেন সাকিবও!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

#

এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে আছেন সাকিব আল হাসান। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাকে কী এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভ এর বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, সবচেয়ে বড় স্টার। এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। তবে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন গেল বছর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই এশিয়া কাপে। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ড।

সনি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে।

বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে শুবমান গিল, জসপ্রীত বুমরাদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও ছিলেন প্রোমোতে। সাকিব-বুমরা গিলদের বলা হয়েছে সবচেয়ে বড় তারকা।

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রকাশ করেছে সূচি। তাতেই যেন বেজে গেল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র।

বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান—এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি— ৩০ সেকেন্ডের প্রোমোর কাভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250