বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন পাবনার সুবিধাবঞ্চিত সাড়ে তিন হাজার মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার প্রায় সাড়ে তিন হাজার সুবিধাবঞ্চিত মানুষ।

বুধবার (২১শে ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয় মাঠে জাহানারা বেগম ও এম এ হাই মেমোরিয়াল ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

জাহানারা বেগম ও এম এ হাই মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ঢাকা শেরে বাংলা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইসলামের নেতৃত্বে ঢাকা থেকে আসা গাইনি, মেডিসিন, সার্জারি, দন্ত, নাক, কান, গলা, শিশু বিশেষজ্ঞের ২০ সদস্যের একটি মেডিকেল টিম এ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

আরো পড়ুন: কৃষকের ছেলের সাব্বিরের ছিল না মেডিকেল ভর্তির টাকা, পাশে দাড়ালেন ইউএনও

বুধবার সকাল আটটায় কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. ফয়সাল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুসহ অনেকে। এসময় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ক্লিনিকের স্বাস্থ্য সেবিকা, পল্লী চিকিৎসক, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা শাখার সদস্যরা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। এছাড়া তাদের সঙ্গে সংযুক্ত হয়ে সলিমপুর স্পোর্টিং ক্লাবের সদস্যরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।

দিনভর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ও অসচ্ছল রোগীদের বিনামূল্য ওষুধ প্রদান করা হয়। এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

এইচআ/ 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিনামূল্যে স্বাস্থ্যসেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250