মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে অপমানিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ইউনূস, ‘সন্ত্রাসী’ বলে স্লোগান *** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় নারীদের পদযাত্রায় জয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৬

#

‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রায় জয়া। ছবি: সংগৃহীত

নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

পশ্চিমবঙ্গের সংবাদ দ্য ওয়াল-এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন প্রায় ৫ হাজার নারী। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, মৌবনী সরকার, মুমতাজ সরকার, রিচা শর্মার মতো তারকারাও। সবার একটাই বার্তা—স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের। এই পদযাত্রায় টালিউড তারকাদের সঙ্গে এক কাতারেই ছিলেন জয়া। কখনো গানে গলা মেলাতে, কখনো পোস্টার কিংবা নেতাজি সুভাষ চন্দ্রের ছবি হাতে, আবার কখনো অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এক দশকের বেশি সময় ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। কাজের সুবাদে বছরের অনেকটা সময় কলকাতায় থাকতে হয় তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সেই সিনেমার প্রমোশনে অনেক দিন ধরেই কলকাতায় আছেন জয়া।

পদযাত্রা থেকে দ্য ওয়ালকে জয়া আহসান বলেন, ‘অভিনব ও ইন্সপায়ারিং একটি আয়োজন। এমন একটি দিনে ভারতের স্বাধীনতা দিবসে এই আয়োজন সত্যি অনুপ্রেরণামূলক। আমি নিজে অনেক অনুপ্রাণিত হয়েছি। সবাই স্বতঃস্ফূর্ত যেভাবে এই আয়োজনের সাথি হয়েছে, তাতে বোঝা যায় আমরা যে লাইনটা (স্বাধীনতা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্বাধীনতা সর্বক্ষণের) বলছি সেটার সঙ্গে সবাই কতটুকু মার্চ করে গেছে।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১৪ আগস্ট বাংলাদেশে ফেরার কথা ছিল জয়া আহসানের। কাটা হয়েছিল বিমানের টিকিটও। তবে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের নিমন্ত্রণে জয়া অংশ নেন পদযাত্রায়। এই পদযাত্রায় অগ্নিমিত্রা পালও অংশ নিয়েছেন।

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250