রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

‘চিকিৎসকের চেয়ে ভালো রোগ নির্ণয়’ করে গ্রোক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইলন মাস্কের কোম্পানি এক্সএআইয়ের নতুন চ্যাটবট গ্রোক এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট নাকি চিকিৎসকদের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে পারে। এমন দাবি করেছেন খোদ ইলন মাস্ক। তথ্যসূত্র: এনডিটিভি।

মার্কিন এই ধনকুবেরের একটি পুরোনো ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ইলন মাস্ককে বলতে শোনা যায়, গ্রোক এআই চিকিৎসকদের চেয়ে ভালোভাবে ‘মেডিকেল ইমেজ’ বিশ্লেষণ করতে পারে।

মাস্ক বলেন, ‘আমার মনে হয়, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিকিৎসার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। এই মুহূর্তে আপনি আপনার এক্স-রে বা এমআরআই ইমেজ গ্রোকে আপলোড করে দেখতে পারেন। এটি আপনার রোগ নির্ণয় করে একটি ভালো চিকিৎসা পরামর্শ দেবে। আমি এমন কিছু উদাহরণ দেখেছি, যেখানে এটি চিকিৎসকদের চেয়ে ভালোভাবে রোগ নির্ণয় করেছে।’

মাস্কের এই ভিডিওটি মূলত ২০২৫ সালের জুনে অনলাইনে পোস্ট করা হয়। টেসলা ওনার্স সিলিকন ভ্যালির একটি পোস্ট মাস্ক রিটুইট করার পর নতুন করে এই ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

টেসলা ওনার্স সিলিকন ভ্যালির ওই পোস্টে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে নরওয়ের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি দাবি করেছেন, চিকিৎসকেরা তার ভুল রোগ নির্ণয় করেছিলেন। পরে এক্সএআই গ্রোকের কল্যাণে তার জীবন রক্ষা পায়।

ওই ব্যক্তি পরে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এ নিয়ে একটি পোস্ট দেন। নিজের পোস্টে ওই ব্যক্তি লেখেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তার পেটে তীব্র ব্যথা হচ্ছিল। হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসকেরা তার অ্যাসিডিটির সমস্যা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দেয়। কিন্তু তার পেটে ব্যথা কমছিল না।

নিরুপায় হয়ে ওই ব্যক্তি গ্রোকের পরামর্শ চান। গ্রোক তার হয় আলসার অথবা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে তাৎক্ষণিকভাবে একটি সিটি স্ক্যান করার পরামর্শ দেয়। তিনি আবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করান।

পরীক্ষায় ধরা পড়ে, তার অ্যাপেন্ডিক্স মারাত্মকভাবে স্ফীত এবং প্রায় ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। জরুরি অস্ত্রোপচার করে তার প্রাণ রক্ষা করা হয়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। একজন মজার ছলে লিখেছেন, ‘আমি কি আমার ব্রাউজার ইতিহাস আপলোড করে মানসিক রোগের নির্ণয় পেতে পারি?’

আরেকজন লিখেছেন, ‘গ্রোক আমার এমআরআই ভুলভাবে নির্ণয় করেছে।’ তবে আরেকজন লেখেন, তিনি মাস্কের সঙ্গে একমত। গ্রোক শুধু নির্ভুল নয়, বরং সেকেন্ডের মধ্যে ফলাফল দেয়।

জে.এস/

গ্রোক এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250