শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ তালিকাভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার হয়েছেন। গত  সোমবার (১১ই আগস্ট) গভীর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম রেজার (২৭) বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভাতা প্রদানের তালিকায় সেলিম রেজার নাম ‘সি’ ক্যাটাগরিতে আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে সেলিম রেজার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ২১ বোতল ফেনসিডিল জব্দের পাশাপাশি তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ৪২ হাজার টাকা, ২টি মুঠোফোন ও জুলাই যোদ্ধার একটি কার্ড পাওয়া যায়।

ঠাকুরগাঁওয়ের জুলাই যোদ্ধা সংগঠনের আহ্বায়ক রায়হান অপু বলেন, ‘সেলিম রেজা একজন জুলাই যোদ্ধা, এ বিষয়ে সন্দেহ নেই। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জুলাই যোদ্ধা হয়ে মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিন্দনীয়। তাকে আমরা সংগঠনের কর্মসূচিতে আর অংশ নিতে দেব না।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মো. লিখন হোসেন মঙ্গলবার (১২ই আগস্ট) সকালে একটি মামলা করেছেন।

জে.এস/

গ্রেপ্তার ঠাকুরগাঁও জুলাই যোদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250