শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

মাছের স্বাদে ভিন্নতা আনতে বানিয়ে ফেলুন ‘ফিশ হাফমুন পাই’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

চেনা স্বাদে মাছ তো প্রতিদিনই খাই আমরা। এবার একটু অচেনা স্বাদে পাতে নিতে পারেন ‘ফিশ হাফমুন পাই’। রইল রেসিপি

উপকরণ :

আটা দেড় কাপ,পানি দেড় কাপ, বাটার এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা দুই চা চামচ, গোলমরিচের গুঁড়া দুই চা চামচ, চিনি এক চা চামচ, চিলি ফ্লেক্স এক চা চামচ, গাজর কুচি আধা চা চামচ, ক্যাপসিকাম একটি, কাঁচা মরিচ কুচি পাঁচটি, হোয়াইট সস এক কাপ, বোনলেস ফিশ কিমা এক কাপ, ব্রেডক্রাম প্রয়োজনমতো, ডিম দুটি, তেল পরিমাণমতো, মাখন সামান্য, লবণ স্বাদমতো, তরল দুধ দুই টেবিল চামচ।

আরো পড়ুন : ঘরেই তৈরি করুন মচমচে বাকরখানি

যেভাবে তৈরি করবেন :

১. পুরের জন্য ফিশ কিমা ও গাজর গ্রেট করে নিন। ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিন।

২.  চুলায় প্যান বসিয়ে পরিমাণমতো তেল দিয়ে গরম হলে লবণ, পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ সাদা অবস্থায় আদা বাটা দিয়ে পাঁচ মিনিট নেড়ে মাছ ও সবজি দিন। ছয়-সাত মিনিট পর হোয়াইট সস দিয়ে গোলমরিচ গুঁড়া ও চিনি দিয়ে নামিয়ে পুর ঠাণ্ডা করুন।

৩.  চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণমতো পানি, লবণ ও মাখন দিন। মাখন গলে গেলে আটা দিয়ে খামি তৈরি করে নিন। ভালো করে মেখে রুটি বেলে একটি কাটার দিয়ে গোলাকার করে কেটে নিয়ে পুর ভরে হাফমুন পাই বানিয়ে নিন। ডিম ভেঙে সঙ্গে দুই টেবিল চামচ দুধ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিন।

৪. পাই ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে নরমাল ফ্রিজে রেখে ১০ মিনিট পর নামিয়ে ডুবোতেলে ভেজে পরিবেশন করুন।

এস/কেবি

‘ফিশ হাফমুন পাই’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250