বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

একাত্তরের অমীমাংসিত বিষয়: পাকিস্তানের মন্ত্রীর দাবির বিষয়ে ভিন্নমত পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

একাত্তরের অমীমাংসিত বিষয় বা ইস্যু ‘দুবার সমাধানের’ দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে তার সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার (২৪শে আগস্ট) সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ওই বৈঠকের আলোচনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এর আগে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেক বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি। যার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা বিষয়ে পারস্পরিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল। বৈঠকে বিষয়গুলোতে আমাদের দৃষ্টিভঙ্গিতে ঐক্য ছিল এবং আমাদের মধ্যে কোনো মতভেদ ছিল না।’

১৯৭১ সালে পাকিস্তানের দ্বারা সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, সম্পদের বণ্টনের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাক দার বলেন, ১৯৭৪ সালে প্রথমবার সমস্যাটি লিখিতভাবে সমাধান করা হয়েছিল। নথিটি ঐতিহাসিক এবং উভয় দেশের কাছেই রয়েছে। ২০০০ সালে জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশ সফরে খুব খোলাখুলিভাবে এবং অকপটে সমস্যাটি নিয়ে আলোচনা করে গেছেন।

ইসহাক দার বলেন, ‘আমি মনে করি ধর্ম যা বলে, ইসলামি শিক্ষা যা বলে, পবিত্র কোরআন যা বলে, হজরত মুহাম্মদের (সা.) সুন্নাহ যা বলে, তা হলো আমাদের পরিষ্কার মন থাকা উচিত এবং একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত। আমরা একটি পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আমাদের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হয়েছিল, অমীমাংসিত বিষয় নিয়ে আপনারা বৈঠকে আলোচনা করেছেন বলে উল্লেখ করলেন। আবার দ্বিপক্ষীয় বৈঠকের পর ইসহাক দার বলেছেন, বিষয়গুলোর নিষ্পত্তি দুবার হয়েছে। আপনি বলছেন, আলোচনা করেছেন। এ নিয়ে যে অস্পষ্টতা, তা আপনি দূর করবেন কি না। কিংবা আপনি ইসহাক দারের দাবি গ্রহণ করছেন কি না।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা (বৈঠকে) পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই বলেছি, এ বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে মসৃণভাবে এগোতে পারে, সে জন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে। দুই পক্ষ একমত হয়েছে যে আমরা এ বিষয়গুলো নিয়ে কথা বলব।’

তিন অমীমাংসিত ইস্যুতে বাংলাদেশের অবস্থান কী, সে প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই, হিসাবপত্র হোক, যেটা টাকাপয়সার ব্যাপার, সমাধান হোক। আমরা চাই, এখানে যে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করুক, মাফ চাইবে। আমরা চাই, আটকে পড়া মানুষগুলোকে তারা ফেরত নেবে। আমি বাংলাদেশের অবস্থান শক্তভাবে তুলে ধরেছি।’

পাকিস্তান নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে একমত, এটা বলা যাবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না। আপনি এটা বলতে পারেন না।’ চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ধারাবাহিক বৈঠকগুলো হচ্ছে কি না, এ বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘এক কথায় এর উত্তর হচ্ছে “না”।’

পররাষ্ট্র উপদেষ্টা ইসহাক দার তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250