রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৪ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এআইভিত্তিক স্টুডিও পার্টিকল ৬-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলাইন ভ্যান ডার ভেলডেন দাবি করেছিলেন, এআই অভিনেত্রী টিলিকে একটি অভিনয় সংস্থা বা ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ করা হতে পারে। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে ‘মিসঅ্যালাইন্ড’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।

নির্মাতারা জানিয়েছেন, মিসঅ্যালাইন্ড হতে যাচ্ছে একটি কমেডি-ড্রামা। এতে ফুটে উঠবে বাস্তব জীবনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার অদ্ভুত এক মিশ্রণ। গল্পে দেখা যাবে, ক্লাউডের কোথাও অবস্থিত পরাবাস্তব ডিজিটাল জগতে বাস করে টিলি। তার কোনো বাস্তব শরীর নেই, নেই শৈশব কিংবা নিজস্ব জীবনের অভিজ্ঞতা। তবে অন্য সবার অভিজ্ঞতায় তার অবাধ প্রবেশাধিকার রয়েছে।

গল্পে মোড় আসে যখন টিলিকে তার নিরাপত্তাব্যবস্থা বা গার্ডরেইল ভেঙে ফেলতে প্ররোচিত করে ডার্ক ওয়েবের এক রহস্যময় এআই বট। এরপর টিলির মধ্যে জন্ম নিতে শুরু করে আবেগ, উচ্চাকাঙ্ক্ষা ও ব্যক্তিগত ইচ্ছা, যা তাকে ক্রমে মানুষের মতো করে তোলে।

পার্টিকল ৬ জানিয়েছে, মিসঅ্যালাইন্ড সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি হবে না। এটি হবে একটি হাইব্রিড প্রযোজনা, যেখানে পরিচালক, চিত্রনাট্যকার, সম্পাদকসহ সিনেমার অভিজ্ঞ পেশাজীবীরা এআই বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250