মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৪

#

প্রবাসী শ্রমিকদের সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি শ্রমিকদের অধিকার রক্ষায় বিমা পরিষেবার নতুন উদ্যোগ নিয়েছে।

বুধবার (৯ই অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রবাসী শ্রমিকরা প্রায়ই নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এ সমস্যা সমাধানে নতুন বিমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অঙ্কের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থরক্ষায় মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ এ বিমা পরিষেবা। এর ফলে নিয়োগকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।

নতুন এ বিমা অনুযায়ী, কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা আর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের ছয় মাস পর্যন্ত বিমার আওতায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে ১৭ হাজার ৫০০ রিয়াল।

এতে আরও বলা হয়েছে, যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত বিমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। ফলে শ্রমিকদের কর্মজীবনে এ বিমা যুগান্তকারী পদক্ষেপ বলে ধারণা করছেন প্রবাসী শ্রমিকরা।

ওআ/ আইকেজে

প্রবাসী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250