মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সংসদে অর্থমন্ত্রী

৭ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের (২০২৩-২৪) পৌনে সাত মাসে (২৪শে জানুয়ারি পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে প্রায় এক লাখ ৯৮ হাজার কোটি (১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি) টাকা। একই সঙ্গে চলতি অর্থবছরের ২৪শে ডিসেম্বর পর্যন্ত সাময়িক স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ এক হাজার ৬২৬ কোটি টাকা।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

এই সংসদ সদস্য আরও জানতে চান রাজস্ব বাড়ানোর জন্য বর্তমান সরকারের কী কর্মসূচি আছে? জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে। বাংলায় সহজবোধ্য আয়কর আইন, ২০২৩ প্রণয়ন। বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে।

আরও পড়ুন: মার্চ মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজ করা হয়েছে। অনলাইনে আয়কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই- পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে ৪১টি সেবার ক্ষেত্রে পিএসআর গ্রহণ বাধ্যতামূলক।

এসকে/ 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাজস্ব আদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250