সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের উত্তরসূরির খোঁজে বিএনপি *** ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলেও ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না’ *** এবার পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল *** সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান *** নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি: গণপূর্ত উপদেষ্টা *** ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে টাকার নোটের ভিডিও প্রচারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক *** ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী’ *** আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ *** পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

ভেনেজুয়েলার সামরিক ঘাঁটির কাছে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ ফুঁড়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। সেখানে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। হামলাটি রাজধানী কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা কিংবা এর আশপাশে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, আজ শনিবার (৩রা জানুয়ারি) ভোরের দিকে কারাকাসের বাসিন্দারা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তেমনটি উঠে এসেছে।

অন্যদিকে বার্তা সংস্থা এপির দাবি, অন্তত সাতটি বিস্ফোরণ আর নিচ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের আওয়াজ পাওয়া গেছে শহরটিতে। শহরের দক্ষিণাঞ্চল, যেখানে একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানকার বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আল জাজিরার কাছে আসা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শনিবার ভোরে কারাকাসের একটি জলাধারের পাশে একটি স্থাপনা থেকে আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে।

চিলির সান্তিয়াগো থেকে পাঠানো এক প্রতিবেদনে আল জাজিরার লুসিয়া নিউম্যান বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, এই বিস্ফোরণটি ঘটেছে কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা বা তার ঠিক আশপাশে।

জে.এস/

ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250