সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের উত্তরসূরির খোঁজে বিএনপি *** ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলেও ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না’ *** এবার পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল *** সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান *** নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি: গণপূর্ত উপদেষ্টা *** ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে টাকার নোটের ভিডিও প্রচারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক *** ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী’ *** আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি *** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ *** পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি চরমোনাই পীরের বাসায় যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান আজ সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে পরে বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250