সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

নির্বাচনের আগেই ধান-চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার। গতকাল বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্য ধান-চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

আলী ইমাম মজুমদার বলেন, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। চলবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সারাদেশে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

উপদেষ্টা বলেন, আগে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো। এখন সেটা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেত, এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

জে.এস/

আলী ইমাম মজুমদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250