শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** ভারতে চার বছরে দল বদল করেছেন ১১১ সংসদ সদস্য, শীর্ষে নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ *** পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ *** প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন: জামায়াত আমির *** প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল ২১ লাখ টাকার রোলেক্স

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে আদালতের নির্দেশে ইনভেনটরি করতে গিয়ে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার্ডের তথ্য অনুযায়ী, ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘Rolex Cellini Date’ (মডেল-৫০৫১৯)।

ওয়ারেন্টি কার্ডে দেখা যায়, ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘Harrods’ থেকে ঘড়িটি কেনা হয়। কার্ডে ঘড়ির মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯ উল্লেখ রয়েছে।

আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্রে দেখা যায়, একই মডেলের ব্যবহৃত ঘড়ির বর্তমান বাজারমূল্য সাধারণত ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। আর নতুন বা অব্যবহৃত (আনওয়ার্ন) ঘড়ির দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। আর সর্বোচ্চ বাজারমূল্য ১৭ হাজার ডলার হলে তা প্রায় ২০ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকার কাছাকাছি।

এর আগে আদালতের নির্দেশে আজ রোববার জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে প্রবেশ করে মালামালের তালিকা (ইনভেনটরি) তৈরির কাজ শুরু করে দুদক। কমিশনের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নথিপত্রের তালিকা প্রস্তুত করছেন। আদালতের আদেশ অনুযায়ী ফ্ল্যাট দুটি দুদকের নিযুক্ত রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

এর আগে আদালত যুক্তরাজ্যে তার নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোক এবং সংযুক্ত আরব আমিরাতসহ আট দেশে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250