শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৬২ আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বেসরকারিভাবে বিএনপি এককভাবে ১৮৪টি আসনে বিজয়ী হয়েছে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬০টি আসনে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন ও ইসলামী আন্দোলন জয়লাভ করে ১টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পান ৬টি আসন।

গতকাল বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 

আজ শুক্রবার বেলা সোয়া ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ও মিত্র দল এখন পর্যন্ত জয় পেয়েছে ১৮৭ আসনে। জামায়াত ও মিত্র দল পেয়েছে ৬৯টি আসন। 

জামায়াত জোটের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা প্রতীক) ২টি, খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি) একটি আসনে জয় পায়।

বিএনপি জোটের মধ্যে গণসংহতি আন্দোলন ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি, গণ অধিকার পরিষদ ১টি আসনে জয়ী।  

গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা চলে ভোটগ্রহণ। এবার দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ ছিল। 

এই নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থীসংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থীসংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

জে.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250