শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা না করা হলেও ইতিমধ্যে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন শেহবাজ শরিফ। সূত্র: বিবিসি বাংলা।

তিনি আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান। তিনি বলেছেন, ‘আমি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম, বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন এগিয়ে নেওয়া যায়।'

পাশাপাশি, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250