শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা *** এআই ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগপন্থী ‘খবর’ চালিয়েছেন এক ব্যক্তি

দোনারুম্মাকে কিনতে কত খরচ হবে ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫–২৬ মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। উলভসের বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে মৌসুম শুরু করলেও পরের ম্যাচেই নিজেদের মাঠে টটেনহামের কাছে ২–০ গোলে হেরে গেছে পেপ গার্দিওলার দল। যে হারের পেছনে সিটির নতুন গোলরক্ষক জেমস ট্রাফোর্ডেরও ভুলেরও কিছুটা দায় আছে বলে মনে করা হচ্ছে।

সেই কারণেই পেপ গার্দিওলা গ্রীষ্মের দলবদল শেষ হওয়ার আগেই গোলবারের সামনে জায়গাটা শক্ত করতে চাইছেন। আর সে কারণেই আলোচনায় এসেছে এক বড় নাম—পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ ও ফ্রেঞ্চ কাপ—গত মৌসুমে সবকিছুই জিতেছিল পিএসজি। বিস্ময়কর হলেও সত্যি, গত মৌসুমে ট্রেবল জয়ের অন্যতম নায়ক হয়েও এই মৌসুমে পিএসজির প্রথম একাদশ থেকে জায়গা হারিয়েছেন দোন্নারুম্মা। এই মৌসুমে লিগে পিএসজির প্রথম দুই ম্যাচেই গোলবারের নিচে ছিলেন লুকাস শেভালিয়াঁ।

এ সুযোগটাই কাজে লাগাতে চাইছে ম্যান সিটি। ইংলিশ ক্লাবটির সঙ্গে ভালোভাবে এগোচ্ছে দোন্নারুম্মার আলোচনাও। শোনা যাচ্ছে, ইতালিয়ান এই গোলরক্ষক সিটির প্রস্তাবও মেনে নিয়েছেন। ইতিহাদে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত তিনিও।

পিএসজি নাকি দোন্নারুম্মার জন্য প্রথমে চাইছিল ৪ কোটি ৩১ লাখ ইউরো। তবে এখন দাম কমিয়ে এনেছে ৩ কোটি ইউরোতে। সিটির সেটা নিয়ে খুব একটা আপত্তি নেই বলেই ইংলিশ সংবাদমাধ্যমের খবর।

তবে এর আগে সিটিকে আরও একটা কাজ করতে হবে। এদেরসনকে বিক্রি করতে হবে। ব্রাজিলিয়ান গোলরক্ষককে নিয়ে গালাতাসারাইয়ের আগ্রহ তুমুল। যদি সে চুক্তি পাকাপাকি হয়, তাহলেই সিটি দোন্নারুম্মাকে কিনতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

এই গ্রীষ্মেই বার্নলি থেকে তরুণ গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে কিনেছিল সিটি। কিন্তু টটেনহামের বিপক্ষে তার পারফরম্যান্স দেখে সম্ভবত গার্দিওলার মনে প্রশ্ন জেগেছে—এই ছেলের ওপর পুরো মৌসুম ভরসা করা যাবে তো?

জে.এস/

জিয়ানলুইজি দোন্নারুম্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250