রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

চট্টগ্রামে ২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

২৭ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কায়সার হামিদ নামে এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ও কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার (২৬শে এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার ‌‘জি৯৫২১’ ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল তার।

কায়সার হামিদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে। তার কাছ থেকে ৯০ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়। যা বাংলাদেশি ২৭ লাখ টাকা বা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলার মূল্যমানের।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ঋণ রেখে গেছেন মুক্তিযোদ্ধা বাবা, কিডনি বিক্রি করে পরিশোধ করতে চান ছেলে!

সূত্রে জানা গেছে, কায়সার হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে ৯০ হাজার দিরহাম পাওয়া যায়। এসময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী এক বছরে সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারেন একজন যাত্রী।

এসি/


চট্টগ্রাম যাত্রী আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250