মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি

অর্থ উপদেষ্টা বাসায় ফিরেছেন, বৃহস্পতিবার জারি হতে পারে সচিবালয় ভাতার প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে। আন্দোলনের মুখে আজ বুধবার (১০ই ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমন আশ্বাস দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ উপদেষ্টার কাছে সচিবালয়ে কর্মরত সব কর্মচারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারীদের সমান ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সেই দাবি পূরণ হচ্ছিল না। দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা তাদের মূল বেতনের ৩০ শতাংশ।

ভাতার এই দাবি আদায়ে আজ বেলা আড়াই থেকে রাত সোয়া আটটা পর্যন্ত অর্থ উপদেষ্টাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বের হয়েছেন বলে জানা গেছে।

সচিবালয়ের ভেতরে অর্থ বিভাগের জন্য ১৮ তলা ভবন রয়েছে। এ ভবনের চারতলায় অর্থ উপদেষ্টার কার্যালয়। আজ বেলা দুইটার দিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন।

তার আগে আজ সকালে ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। সেখান থেকে তখনো তিনি কার্যালয়ে ফেরেননি।

তবে ফেরার পর খবর পেয়ে আবার তার কার্যালয়ের সামনে জড়ো হন কর্মচারীরা। এ সময় কর্মচারীরা হ্যান্ডমাইকে ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে উপদেষ্টা, মন্ত্রী ও সচিবেরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাদেরও অফিস করতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতনকাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীদের তা দেওয়া হয় না।

আন্দোলনকারীদের একজন আজ সন্ধ্যায় জানিয়েছিলেন, দীর্ঘদিন থেকেই তাদের ক্ষোভ রয়েছে। রেশনের দাবিতে এর আগেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, রেশনের দিকটি বিবেচনা করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।

এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর আশ্বাস দিয়েও পরে তা কার্যকর করেনি সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।

এর আগে গত ২২শে জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা।

সালেহউদ্দিন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250