বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সিসিইউতে ভর্তি খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষা চলছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার (২১শে জুন) দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে অসুস্থতাবোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে ৩টায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৩৯২০ হাজি

জানা গেছে, হঠাৎ করে খালেদ জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। 

শনিবার সকাল ৯টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে চাইলে শায়রুল কবির খান জানান, এ মুহূর্তে কিছু বলতে পারছি না। তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্টগুলো এলে তার অসুস্থতার ধরণ সম্পর্কে জানা যাবে।

এসি/ আই.কে.জে/

খালেদা জিয়া সিসিইউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250