শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেলেন কথাসাহিত্যিক মশিউল আলম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ পূর্বাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম। ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।

ইতালির পেরুজিয়া প্রদেশের উম্বারতিদে শহরের কাছে অবস্থিত ঐতিহাসিক চিভিতেলা রানিয়েরি দুর্গে ছয় সপ্তাহের আবাসিক এই ফেলোশিপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেলোশিপে যাতায়াত, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করে সিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশন। ১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্বের শতাধিক দেশের এক হাজারের বেশি লেখক ও শিল্পী অংশ নেন।

বাংলাদেশ থেকে এর আগে ভিজ্যুয়াল শিল্পী আব্দুস শাকুর, তায়েবা লিপি, আবদুল মোমেন মিল্টন এবং স্থপতি রিজভী হাসান এই ফেলোশিপে অংশ নিয়েছেন। এবার প্রথম একজন বাংলাদেশি কথাসাহিত্যিক হিসেবে মশিউল আলম এই সম্মান লাভ করলেন।

মশিউল আলম শনিবার রাতে (২রা আগস্ট) আগস্ট ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ৪ঠা  আগস্ট শুরু হচ্ছে তার ফেলোশিপ পর্ব। সেখানে অবস্থানকালে তিনি তার নতুন উপন্যাস লাল আকাশ-এর পাণ্ডুলিপি নিয়ে কাজ করবেন। উপন্যাসটির প্রেক্ষাপট বিশ শতকের শেষ দশকে পতনের মুখে দাঁড়ানো সোভিয়েত ইউনিয়ন।

উল্লেখ্য, মশিউল আলম ২০২২ সালে আমেরিকার ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম (আইডব্লিউপি) ফ্যাল রেসিডেন্সিতেও অংশ নিয়েছিলেন, যা বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন মঞ্চ হিসেবে পরিচিত।

মশিউল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা সাইবার আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250