শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

অবশেষে ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন জোভান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। গত ১২ই জানুয়ারি রাতে নিজের বিয়ের খবর প্রকাশের ১০ দিনের মাথায় ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা।

রোববার (২১শে জানুয়ারি) রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে প্রথমবারের মতো জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়।

ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি।

তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছে তিনি। তখন থেকেই ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোভানের স্ত্রীর সম্পর্কে।

জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

এদিকে জোভানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন। এ দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেসব ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুবও উপস্থিত ছিলেন বন্ধুর বিয়েতে।

ওআ/

জোভান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250