বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

আজ রোববার (২০শে জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মায়েদের একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা।’

আজ রোববার (২০শে জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে ‘গণ–অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা। দ্বিতীয় কাজ হলো, পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা আহত হয়ে চোখ হারিয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না।’

শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করব। এসব পরিবারকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান “আমরা বিএনপি পরিবার” সংগঠনের মাধ্যমে কাজটি করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভিন্ন মত থাকবে। বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবেন। কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবেন। সবগুলোকে মিলিয়ে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে অনেক আগেই খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যে প্রস্তাব আসছে, তার প্রতিটি প্রস্তাব ২০২২ সালে দিয়েছিল বিএনপি।’

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250