সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

রানা প্লাজা ট্র্যাজেডির দিনে মুক্তি পেল ‘একটি সূতার জবানবন্দী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে ২৪শে এপ্রিল দিনটি লেখা থাকবে কালো অধ্যায় হয়ে। ২০১৩ সালের এ দিনে সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। ওই দূর্ঘটনায় সেখানে থাকা গার্মেন্টসের ১ হাজার ১৩৬ জন শ্রমিক প্রাণ হারান। পাশাপাশি আহত হন দুই হাজারেরও বেশি মানুষ।

অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নির্মাতা কামার আহমাদ সাইমন। রানা প্লাজার ওই মর্মান্তিক ঘটনার পর হাত-পা গুটিয়ে বসে থাকেননি তিনি।

২০১৫ সালে নির্মাণ করেন ‘একটি সূতার জবানবন্দী’ (টেস্টিমনি অব আ থ্রেড) নামের চলচ্চিত্র। নির্মাতার ভাষ্যে, ‘একজন নাগরিকের দায় থেকেই বানিয়েছি ছবিটি।’

রানা প্লাজা ধসের এক যুগ পর ‘একটি সুতার জবানবন্দী’ উন্মুক্ত হলো সব দর্শকদের জন্য।

আজ বৃহস্পতিবার ২৪শে এপ্রিল  মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। নির্মাণের ১০ বছর পর ওটিটিতে মুক্তি পেল সিনেমাটি। 

নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘একটি সূতার জবানবন্দী’ খুবই ডিমান্ডিং সিনেমা—সম্ভবত সময়ের আগেই নির্মিত। আমার প্রথম সিনেমা ‘শুনতে কি পাও’ এর ক্ষেত্রেও এ ঘটনা ঘটেছিল। নির্মাণের প্রায় দশ বছর পরে এসেছিল চরকিতে।

এইচ.এস/


সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250