বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

‘টক্সিক’ টিজারে যশের রেকর্ড ঝড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রকিং স্টার যশের গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর টিজার প্রথম ২৪ ঘণ্টাতেই রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) অভিনেতার জন্মদিনে মুক্তি পাওয়া এ টিজারে ‘রায়া’ চরিত্রে ধরা দিয়েছেন যশ, আর টিজারের ট্যাগলাইন—‘ড্যাডি ইজ হোম’— যা ইন্টারনেটে ঝড় তুলেছে। শুধু তাই নয়, ছবিটির টিজার ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, একইসঙ্গে কেউ কেউ এর সমালোচনাও করছেন। টিজারের একটি দৃশ্যে এক অভিনেত্রীর সঙ্গে বেশ খোলামেলা, অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে যশকে।

স্যাকনিল্ক বলছে, মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার (এক্স) ও ফেসবুক মিলিয়ে টিজারটি ২২ কোটি ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে, যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে সম্ভাব্য নতুন রেকর্ড। ইউটিউবে টিজারটি পেয়েছে ৪৮.৭০ মিলিয়নের বেশি ভিউ। ইনস্টাগ্রামে কাস্ট ও ক্রুদের বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টে মিলিয়ে ভিউ ছাড়িয়েছে ১৫ কোটিরও বেশি। টুইটার ও ফেসবুক মিলিয়ে ভিউ সংখ্যা ২ কোটি ৩০ লাখের বেশি। পাশাপাশি লাইকও ছুঁয়েছে ৬ মিলিয়নের বেশি।

এই অভাবনীয় সাড়া প্রমাণ করে ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’–এর পর ‘টক্সিক’ দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন যশ। ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস প্রযোজিত ছবিটি কন্নড় ও ইংরেজি—দু’টি ভাষায় নির্মিত হচ্ছে, যা কন্নড় সিনেমার ক্ষেত্রে প্রথম। ছবিতে যশের সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ১৯শে মার্চ ২০২৬ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

জে.এস/

যশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250