বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর খবর সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী *** ইরান হাল ছাড়বে কি না—জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প *** রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬ *** নেতানিয়াহুকে হারিয়ে আরও বেশি ‘জায়নবাদী সরকার’ গঠনে বিরোধীদের ঐক্য *** অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানোর সিদ্ধান্তে ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট *** উপকূলের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত *** ‘অসমাপ্ত আত্মজীবনী দেশের ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ বই’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ কোনো বই নয় *** অসমাপ্ত আত্মজীবনীকে কেন্দ্র করে ঘটনা ‘জাতির জন্য অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ *** ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি: ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করতে বাধ্য করা হলো

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত আসনের প্রার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সব প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ২৫শে ফেব্রুয়ারি ( রোববারের ) মধ্যে মধ্যে প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে সবাইকে বৈধ প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।  

এ প্রসঙ্গে নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে কারো নাম বাদ না পড়লেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন।

আরো পড়ুন: ঢাকায় এসেই বিএনপির সঙ্গে বৈঠকে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আর ঘোষিত তফশিল অনুযায়ী আপিল নিস্পত্তির জন্য ২৪শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে । আর ২৫শে ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ৬২টি আসনে। তারা সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক দুটি দল দুটি আসন পেয়েছে। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে। ফলে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আসন। অন্যদিকে, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তারা দুটি সংরক্ষিত নারী আসন পাবে।

এইচআ/ 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংরক্ষিত আসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর খবর সঠিক নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ইরান হাল ছাড়বে কি না—জানি না, খুব বাজে অবস্থা তাদের: ট্রাম্প

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

নির্জন মাঠে শিয়ালে খুবলে খাচ্ছিল যুবকের মরদেহ

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ায় পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমান বিধ্বস্ত, নিহত ৬

🕒 প্রকাশ: ১০:২২ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ভারতে ‘এনার্জি ড্রিংক’ পরিচয়ের মামলায় জয় পেল রেড বুল

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250