মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী *** ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি *** প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল *** পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক *** বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে, মন্ত্রিত্ব না পেয়ে কী ছাড়লেন সংসদ সদস্যপদ

বিপিএলে শাকিবের দলে লিটন-সাব্বির, আরও খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিপিএলের গত আসরে ‘দুর্দান্ত ঢাকা’ নামে খেলেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবার এর মালিকানা কিনেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান। নতুন মালিকানায় যাওয়ার পর নামও পরিবর্তন হয়েছে দলটির। বিপিএলের আসন্ন আসর থেকে শাকিবের ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস।

সোমবার (১৪ই অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। সেখানে উপস্থিত হয়েছেন এই তারকা।

প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাচ্ছে এই নায়ককে। শাকিবের ঢাকা ক্যাপিটালসে কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

এখন পর্যন্ত তিন রাউন্ডে ৬ জন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরমধ্যে রয়েছেন চারজন করে দেশি ক্রিকেটার ও দুজন বিদেশি ক্রিকেটার।

প্রথম রাউন্ডেই জাতীয় দলের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে বেছে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এরপর শাকিব খান ডাকেন সাব্বির রহমানকেও। এই দলে আরও খেলবেন হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

শাকিব খানের দলটির সঙ্গে সরাসরি চুক্তিতে যোগ দেবেন তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান ও স্টিফেন এসকেনজাই। দুই বিদেশি হিসেবে থাকছেন সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান)।

ওআ/কেবি

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250