শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

রাজধানীতে খালি পড়ে আছে ১৬৩ কোটি টাকার সরকারি ভবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদের ২০ তলা ভবন খালি পড়ে আছে সাত বছরের বেশি সময় ধরে। এমনকি অনিয়ম ঢাকতে গায়েব হয়েছে সব নথি। জেলা প্রশাসকের কাছে একাধিকবার ধরনা দিয়েও মেলেনি কথা বলার সুযোগ।

মিরপুর ৬ নম্বরে নির্মিত বেশ কিছু বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার সাড়ে ৩ বছর পরও খালি ২৫০টিরও বেশি ফ্ল্যাট। এর মধ্যে আলোচিত ঠিকাদার কোম্পানি জি কে বিল্ডার্স নির্মিত ৮ নম্বর ভবনটি পুরোটাই খালি। কারণ খুঁজতে গেলে অনুমতি মেলেনি ভেতরে প্রবেশের।

২০২২ সালে উদ্বোধনের পর কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি। যদিও কর্তৃপক্ষের দাবি বেশ কিছু প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে। তবে বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায় মাত্র দুটি। চেষ্টা করে এখানেও মেলেনি ভেতরে গিয়ে সত্যতা যাচাইয়ের অনুমতি। 

আরো পড়ুন: পাসপোর্ট অধিদপ্তরের আলোচিত সেই গাড়িচালকের বাড়ি জব্দ 

অনুমতি নিতে দায়িত্বে থাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে দেখা করতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

ঠিক পাশেই থাকা ডাক ভবনেও এখনও খালি পড়ে আছে প্রায় ৫৩ হাজার স্কয়ার ফিট জায়গা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সময় মতো নির্মাণকাজ শেষ করে সংশ্লিষ্ট বিভাগকে বুঝিয়েও দিয়েছে।

জনগণের রাজস্বের টাকার এমন অপচয় অচিরেই দেশের সার্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রকল্প বাস্তবায়নের আগে এর উপযোগিতা যাচাই না করে বাস্তবায়নের ফলেই এমনিভাবে অপচয় হচ্ছে দেশের টাকা, যার প্রভাব অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের ওপর পড়ছে। এ নিয়ে পরিকল্পনা কমিশনকে আরও কঠোর হতে হবে।

এই বিষয়ে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব গণমাধ্যমকে বলেন, এসব দুর্বাত্তায়ন প্রকল্পের কারণে সরকারের অনেক জনকল্যাণমূলক গুরুত্বপূর্ণ প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। নির্মোহ সমীক্ষার মাধ্যমে প্রকল্পের যথাযথ নিরূপণ ছাড়া প্রকল্পগুলো করতে দেয়া উচিত নয়। ইতোমধ্যে যারা করেছে, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। এখন এই প্রকল্পগুলোর মূল্যায়ন করে কীভাবে এগুলো বাস্তবমুখী কার্যকর করা যায়, সেই কাজটা করতে হবে।  

এইচআ/ 

অনিয়ম সরকারি ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250