বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় তিনদিন বাড়ানোর দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সামনে বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে তারা এ আন্দোলন করেন। এ সময় তারা ২১শে ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন সময় বাড়ানোর দাবি জানান।

বিক্ষোভকালে ব্যবসায়ী নেতারা বলেন, এ বছর মেলা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু হওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। মেলা গত ১লা জানুয়ারি শুরু করার পরিবর্তে ২১শে জানুয়ারি মেলা উদ্বোধন করা হয়। আবার ২৬শে জানুয়ারি সামরিক বাহিনীর ম্যারাথন থাকার কারণে ৩০০ ফুট রাস্তা বন্ধ রেখে অনুষ্ঠান করা হয়। এতে ওইদিন কোনো লোকসমাগম মেলাতে হয়নি। প্রতি বছর বাণিজ্য মেলা শেষে একুশে বইমেলা শুরু হয় কিন্তু এ বছর বইমেলা না পিছিয়ে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়েছে যার কারণে লোকসমাগম একেবারেই মেলাতে কম হচ্ছে। বিশ্ব ইজতেমার কারণে মেলায় জনগণ, পর্যটক আসতে পারেনি। এতে মেলার ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

আরো পড়ুন : সহনশীল কর ও দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

তারা আরও বলেন, উদ্বোধনের সঙ্গে সঙ্গে অতিমাত্রায় শৈত্যপ্রবাহের কারণে মেলার নির্মাণকাজ সমাপ্ত করতে বিলম্ব হয়। আবার গত ১৫ই ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে লোকসমাগম কম হচ্ছে। অব্যবস্থাপনার কারণে মেলার বাইরে আরেকটি মেলা দৃশ্যমান হচ্ছে যার কারণে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আকর্ষণ কমছে।

এর আগে মেলার সময় বাড়ানোর বিষয়ে মেলার পরিচালক বলেন, আপাতত মেলার সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা আপাতত ছুটির দিন বাদেও আজ থেকে মেলার সময় ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করেছি। আগামীতে আরও কিছু মেলা আছে। তাই এই মুহূর্তে মেলার সময় বাড়ানো সম্ভব না বলে জানান তিনি।

এস/ আই.কে.জে


ব্যবসায়ী বাণিজ্যমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250