বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

জুলাই গণ–অভ্যুত্থানের তাৎপর্য নেই—এমন চেতনা প্রবেশের চেষ্টা হচ্ছে: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের কোনো তাৎপর্য নেই—এমন চেতনা সাধারণ মানুষের মধ্যে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, রাষ্ট্রের কোনো পরিবর্তন নেই। প্রশাসনিক ব্যবস্থার কোনো পরিবর্তন নেই। অর্থনৈতিকভাবে ভাবার নতুন কোনো চিন্তা নেই।

গতকাল শুক্রবার (২৯শে আগস্ট) বেসরকারি নীতি গবেষণাপ্রতিষ্ঠান ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের এক অধিবেশনে ফরহাদ মজহার এ কথা বলেন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

অধিবেশনে ফরহাদ মজহার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটা ঐতিহাসিক ঘটনা। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া এবং একই সঙ্গে বিশ্বব্যাপী একটা নতুন ঘটনা। জুলাই গণ-অভ্যুত্থানের বার্তা হচ্ছে—পুরোনো রাষ্ট্রের ধারণা দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে যাবে না।

তিনি বলেন, বাঙালি, ইসলামিসহ নানা বিভাজনের জাতীয়তাবাদের ধারণা বাদ দিয়ে রাজনৈতিক কমিউনিটি আকারের একটি ধারণা শিখতে হবে। যেখানে বিভিন্ন মত, পথ এবং বিশ্বাস থাকবে। রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা সকল প্রকার জাতিবাদ থেকে মুক্তি দিতে পারে।

ফরহাদ মজহার আরও বলেন, এই গণ-অভ্যুত্থান শুধু শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বা ফ্যাসিস্ট শক্তি বা ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না; একই সঙ্গে এটা ছিল দিল্লির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অভ্যুত্থানও। তিনি বলেন, নিজেদের দলীয় পরিচয় পেছনে ফেলে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কারণে গণ-অভ্যুত্থান হয়।

গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরহাদ মজহার বলেন, গণ-অভ্যুত্থানের পর সবাই যার যার দলীয় জায়গায় ফিরে গিয়ে নানা মতবাদী হয়ে গেল। বামরা ইসলামিদের গালি দিচ্ছে, ইসলামিরা বামদের গালি দিচ্ছে। আবার মারপিট হচ্ছে। ইসলামিক শক্তির হাতে যখন ক্ষমতা এল, সে প্রথম মাজার ভাঙা শুরু করে।

তিনি বলেন, সে যে ক্ষমতাটুকু পেয়েছে, তা প্রয়োগ করল তাদের বিরুদ্ধে, যারা সবচেয়ে নিরীহ এবং যাদের দ্বারা এ দেশে ইসলাম প্রচারিত হয়েছে। এ ধরনের পরিচয়বাদী রাজনীতি বাংলাদেশের জনগণকে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিগঠিত হতে দিচ্ছে না।

শেখ হাসিনা বাংলাদেশে নেই, এটা ভেবে অনেকে হয়তো শান্তিতে আছেন জানিয়ে ফরহাদ মজহার বলেন, এটি ভুল। শেখ হাসিনা পুরো মাত্রায় আছেন। তার সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে।

নির্বাচন প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, লুটেরা মাফিয়া শ্রেণি যারা ক্ষমতায় যেতে চায়, তারা নির্বাচনের কথা বলে। যাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারাই নির্বাচনের কথা বলছে। তরুণ ছাত্ররাও বিভ্রান্ত হয়ে মনে করেছে যে নির্বাচনী ধারাতে তারা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথাগত ঔপনিবেশিক ধারণা বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিতে হবে।

জে.এস/

ফরহাদ মজহার ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস (দায়রা)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250