রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এখনও শাপলা প্রতীক পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। এর কোনো বিকল্প নেই।

আজ রোববার (১৯শে অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগের মতোই বর্বর স্বৈরাচারী কায়দায় চলছে। বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয়। নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনো আশাবাদী শাপলা প্রতীক এনসিপিই পাবে।

ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে কিনা এমন সংশয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পারিবারিকভাবে কারো কাছে বর্গা দেওয়া যাবে না। এটা জনগণের সম্পদ।

এর আগে বেলা ১১টার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ইসিতে যায়। পরে তারা ইসি সচিবের দপ্তরে তার সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করে। হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দীন পাটওয়ারী ছাড়াও প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জে.এস/

হাসনাত আবদুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250