শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত *** মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান *** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

শ্রীমঙ্গলের কামিনী সেন ভবন এখন...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বনগাঁও গ্রামে দাঁড়িয়ে আছে সময়ের এক নিঃশব্দ সাক্ষী—৩৫০ বছরের পুরনো কামিনী ভবন। এককালে এই ভবন ছিল এলাকার জমিদারি ঐশ্বর্যের প্রতীক, সংস্কৃতির প্রাণকেন্দ্র। আজ সেই গৌরবময় অতীত ভাঙা দেয়াল আর গাছপালায় ঢাকা ধ্বংসস্তূপের স্মৃতি হয়ে রয়ে গেছে।

১৭শ’ শতকের শেষ দিকে কুঞ্জ বিহারী সেনের পুত্র কামিনী বিহারী সেন এই ভবনটি নির্মাণ করেন। তাদের আদি নিবাস ছিল তৎকালীন অবিভক্ত বাংলার যশোরের বনগাঁও গ্রামে।

সেখান থেকে ১৬৭৫ সালের দিকে কুঞ্জ বিহারী এসে মৌলভীবাজারের বালিশিরা পরগণায় বসতি গড়েন ও ‘কুঞ্জবন’ গ্রাম প্রতিষ্ঠা করেন। গ্রামের নাম তার নামানুসারে রাখা হয়। এই এলাকাটি তাদের আদি নিবাস বনগাঁওয়ের নামে নামকরণ করা হয়।

পরবর্তীতে তার ছেলে কামিনী বিহারী পাশের এলাকায় গড়ে তোলেন একতলা ও তিন কক্ষবিশিষ্ট বাড়িটি—যা আজও স্থানীয়ভাবে ‘কামিনী সেন ভবন’ নামে পরিচিত।

ভবনের প্রতিটি কোণে ছিল শিল্প ও ঐশ্বর্যের ছোঁয়া। কলকাতা ও আসাম থেকে আনা লোহার অলঙ্করণে শোভিত বারান্দা, খিলানযুক্ত দরজা, প্রশস্ত উঠান—সবকিছুতেই ফুটে উঠত জমিদারি ঐতিহ্য।

তবে এই ভবন শুধু বাসস্থান ছিল না; এটি ছিল ওই সময়ের জমিদারির সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র। এর কাচারি ঘর ছিল কর আদায়ের জন্য। পাশেই ছিল একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র, যেখানে দরিদ্র মানুষ চিকিৎসা পেতেন বিনা পয়সায়।

সন্ধ্যা নামলেই আলোকিত হতো ‘জলসা ঘর’। সেখানে কলকাতা থেকে শিল্পীরা এসে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করতেন। বাড়ির পাশে বড় পুকুরটি ছিল স্থানীয়দের জন্য পরিষ্কার পানির উৎস।

কিন্তু সময়ের প্রবাহে সবকিছুই যেন হারিয়ে গেছে। অনাদরে-অবহেলায় কামিনী সেন ভবন এখন একটি ধ্বংসস্তূপ। সেই পুকুরটি ভরাট হয়ে গেছে, মাটি ক্ষয় হয়ে গেছে, দেয়ালের পলেস্তারা ঝরে পড়েছে, গাছপালা ঢেকে ফেলেছে দেয়াল ও পথঘাট। কেবল বাড়ির একপাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটি এখনো যেন সেই যুগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বাড়িটি ভেঙে পড়ছে। জমিদার পরিবারের বংশধর অনুপম সেন বাবলা বলেন, ‘এই বাড়ি প্রায় ৩৫০ বছরের পুরনো। এটা আমাদের পূর্বপুরুষের স্মৃতি বহন করে। পরিবারের বেশিরভাগ সদস্য বিদেশে চলে গেছেন। পরিত্যাগের কারণে বাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছে—এটাই সবচেয়ে কষ্টের।’

স্থানীয় সমাজকর্মী কঙ্কন পুরকায়স্থ তিতু বলেন, ‘জমিদারি প্রথার সময় কামিনী সেনের পরিবার বনগাঁও থেকে এখানে আসে। বানগাঁও এখন ভারতের পশ্চিমবঙ্গে। একসময় এই এস্টেট ছিল ক্ষমতা ও সংস্কৃতির প্রতীক। আজ কেবলই একটি ধ্বংসস্তূপ।’

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবির বলেন, ‘এই স্থাপনাটি শুধু একটি পুরনো ভবন নয়; এটি আমাদের এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি হারিয়ে গেলে আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশও হারাবে। সরকারের উচিত এটি রক্ষার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া।’

শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, ‘বাড়িটি রক্ষার বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে আনব। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। এর সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মৌলভীবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিচ্ছে ৭৬ বছরের মধ্যে শক্তিশালী এল নিনো, থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250