বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রোগীর খরা কলকাতার হাসপাতালে, ১০ শতাংশ ছাড়ের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কের চড়াই উতরাইয়ের মধ্যেও ইতিবাচক সিদ্ধান্ত নিলো কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মোট খরচের ওপর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রহ্মচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।

বুধবার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডাক্তার সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি রোগীদের বয়কট নয়, বরং অতিথির রূপে আপ্যায়ন করা হবে। বয়কট প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমত ক্ষোভের সুরে জানায়, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগীরা ভারতে যাচ্ছেন তাদের চিকিৎসা না দেয়া অমানবিক। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং চিকিৎসক হিসেবে রোগীকে ফিরিয়ে দেয়া উচিত নয়।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। আর তাদের হাসপাতালে যে ২ শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে ১০ শতাংশ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

তবে এই মূল্যছাড় কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।

এর আগে, বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণার তীব্র নিন্দা ও বিরোধিতা করে ভারতীয় চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তারপরেই দক্ষিণ কলকাতার বেহালার এই বেসরকারি হাসপাতালের ঘোষণা রীতিমতো সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে ও ভারতে।

আই.কে.জে/

কলকাতার হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250