সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা *** ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা *** জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা

৫০ বছর পর ফাঁস হলো জয়া-অমিতাভের সম্পর্কের সমীকরণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনের ৫০ বছরের লম্বা ইনিংস বলিউডের আলোচিত দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালে বিয়ে করেন তারা। যদিও মাঝেমধ্যেই তাদের দাম্পত্যের মাঝে আসে অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন। তবু এখনো মজবুত তাদের দাম্পত্য সম্পর্ক। অমিতাভের সঙ্গে জয়ার সম্পর্কের সমীকরণ কেমন, এবার নাতনি নব্যার শো-এ এসে জানালেন।

অমিতাভই নাকি তার প্রিয় বন্ধু। ‘হোয়াট দ্য হেল নব্যা-২’ শো-এ এসে অভিনেত্রী একথা জানান।  জয়া বলেন, ‘আমার স্বামীই আমার বেস্ট ফ্রেন্ড। এমন কোনো কথা নেই যা আমি তাকে বলি না।’

১৯৭১ সালে ‘গুড্ডি’ সিনেমার সেটে সূত্রপাত অমিতাভ ও জয়ার প্রেমের। এর বছর দুয়েকের মধ্যেই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বি। ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতেও জুটি বেঁধে কাজ করেছেন অমিতাভ ও জয়া।

আরো পড়ুন: নিজের যৌনজীবন নিয়ে খোলামেলা বললেন শ্রীলেখা মিত্র

ওই এক পর্বে এসে শ্বেতা বচ্চন আপত্তি জানান মা ও মেয়ের বন্ধুত্ব নিয়ে। তিনি বলেন, ‘আমি জানি না কেন সবাই বলেন আমার মেয়েই আমার বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু৷’ 

মেয়ের কথা শুনতে জয়া পাল্টা জিজ্ঞাসা করেন, ‘কেন, সন্তানেরা বন্ধু হতে পারে না?’ যার জবাবে শ্বেতা তখন বলেন, ‘আমরা বন্ধু নই। তুমি আমার মা, আমাদের কথা বলার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে যা অতিক্রম করতে পারব না। আমার সন্তানেরা কিন্তু আমার সন্তানই। আবার আমার বন্ধুদের জায়গা আলাদা।’

এসি/ আই.কে.জে/


সম্পর্ক জয়া-অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250