মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গতকাল সোমবার (২১শে জুলাই) রাতে বাসায় ফিরেছেন প্রখ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন। খবরটি সুখবর ডটকমকে নিশ্চিত করেছেন তার ছেলে জাফর ইমাম নোমানী। তিনি বলেন, ‘মাকে সোমবার রাত পৌনে ১২টার দিকে বাসায় নিয়ে এসেছি। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। এখন নিজ থেকে খেতে পারছেন। হাঁটাচলা এখনো শুরু করেননি। ফিজিওথেরাপি দিতে হবে তাকে। এরপর হাঁটাচলা শুরু করতে পারবেন।’

অনেক দিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী ফরিদা পারভীন। মাঝে অসুস্থতা বাড়লে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেন।

এ বিষয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যে কোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তিনি দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। তাই খুব সাবধানে থাকতে হবে তাকে।

সংগীতশিল্পী ফরিদা পারভীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250