সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

অভিবাসীদের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন শাকিরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

চতুর্থবারের মতো গ্র্যামি জয় করলেন জনপ্রিয় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। ‘লাস মুজেরেস ইয়ো না লোরান’ অ্যালবামের জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন। আর এর সঙ্গে পুরস্কারটি উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন তিনি।

তার এই পুরস্কারটি উৎসর্গ করছেন অভিবাসী ভাইবোনদের জন্য। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতিবারের মতো এবারও বসেছে ৬৭তম  গ্র্যামির আসর। 

আরও পড়ুন: শরীরের অবস্থা ভালো, হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

এই আসরে শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। পুরস্কার হাতে নিয়ে আবেগী হয়ে পড়েন এ গায়িকা। এরপর বক্তব্যের শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার 'অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করেন।

অভিবাসী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি। এ সময় বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমকেও কুর্নিশ করি আমি।’ তার এই অর্জনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী এ গায়িকা। পুরস্কার নেওয়ার পর মঞ্চে পারফর্মও করেন তিনি। 

এসি/কেবি


শাকিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250