মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল শুক্রবার (২রা জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এ আসনে মনোনয়ন দেওয়া হয় তাকে।

শুরুতে ঋণখেলাপির তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম থাকায় মান্নার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গত ২৯শে ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বিভাগের আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কেটে যায়।

জে.এস/

মাহমুদুর রহমান মান্নার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250