সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

শত্রুর ওপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনার তীব্র সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলে। কিন্তু একে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না দেশটি। বরং নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে নেতানিয়াহুর সরকার।

গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে বিশ্বনেতাদের সমালোচনা জোরালোভাবে প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘যেসব দেশ আমাদের নিন্দা করছে এবং নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, তারা ইসরায়েলের সংকল্প “দুর্বল” করতে পারবে না।’ খবর বিবিসির।

কাৎজ আরও বলেন, ‘শত্রুরা আমাদের শক্তিশালী ঐক্যবদ্ধ মুষ্টি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পাবে, যা তাদের ওপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানবে।’

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের পরিকল্পনাকে পুরো গাজা উপত্যকা দখলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে উপত্যকাটির প্রায় ৭৫ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। গাজা সিটি দখলে নেওয়া হলে উপত্যকাটির প্রায় ৮৫ শতাংশ ইসরায়েলের দখলে চলে যাবে। তবে ইসরায়েল এবারই যে প্রথমবারের মতো গাজা দখল করতে যাচ্ছে, তা নয়।

এর আগে ১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরায়েলে যুদ্ধের মাধ্যমে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিসরের সিনাই উপত্যকার সঙ্গে গাজাও দখল করেছিল ইসরায়েল। অন্যান্য অধিকৃত অঞ্চলের মতো গাজায় বসতি স্থাপন করা হয়েছিল। ৩৮ বছর পর ২০০৫ সালে গাজা থেকে বসতি ও সেনা প্রত্যাহার করে ইসরায়েল।

তবে ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের ফেলো ফিলিস বেনিসের মতে, ২০০৫ সালে সেনা প্রত্যাহার করা হলেও দখলদারি কখনো শেষ হয়নি; বরং দখলের ধরন বদলেছে মাত্র।

‘আন্ডারস্ট্যান্ডিং প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল’ বইয়ের লেখক ফিলিস বেনিস বলেন, ২০০৫ সালে ইসরায়েলি সেনাদের গাজার রাস্তায় থাকার বদলে উপত্যকাটির চারপাশে মোতায়েন করা হয়। যেখানে একটি সশস্ত্র প্রাচীরও তৈরি করা হয়েছে।

জে.এস/

ইসরায়েল গাজায় গণহত্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250