বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

ফিট হয়ে কাজে ফিরবেন চিত্রনায়িকা সুবাহ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নতুন প্রজন্মের অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। চলচ্চিত্রে কাজ করে তিনি এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সিনেমাপ্রেমীদের কাছ থেকে।

বেশ কিছুদিন ধরে তিনি কাজে অনিয়মিত রয়েছেন। শরীরের ওজন না কমিয়ে নতুন কাজে ফিরবেন না জানিয়েছেন হুমায়রা সুবাহ।

এ প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে প্রচারণায় থাকব। নতুন অনেক ভালো গল্পের কাজের অফার আসছে। কিন্তু সেগুলো বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। শরীরের ওজন না কমিয়ে কোনোভাবে কাজ শুরু করব না। মোট কথা ফিট না হয়ে কাজে ফিরছি না।

বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। কয়েকদিন পরে দেশে ফিরবেন সুবাহ

সুবাহ জানান, বর্তমানে দেশে অভিনয়, গান এবং নাচের তালিম নিচ্ছি ওস্তাদের কাছ থেকে এছাড়াও চাকরি, পরিবার এবং পড়াশোনা বেশি মনোযোগ দিয়েছি। এর বাইরে কোনো কিছু চিন্তা করছি না।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন সুবাহ। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। এতে চিত্রনায়ক শিপন মিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছাড়াও সম্প্রতি সময় বেশ কয়েকটি গান কভার করেছেন যা এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সমালোচকদের কাছ থেকে।

ওআ/   আই.কে.জে

শাহ হুমায়রা সুবাহ চিত্রনায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250