মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

আল নাসরকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করে ফেলেছেন ক্রিশিয়ানো রোনালদো। নিজের ক্লাব নাসরের হয়ে ৫০তম গোল করেছেন এই পর্তুগিজ তারকা।

রোনালদোর নতুন মাইলফলক স্পর্শ করার দিনে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের একমাত্র গোলটি করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা রোনালদো।

২০২২ সালের শেষের দিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর মোট ৫৮ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন রোনালদো। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ ও আরব কাপ চ্যাম্পিয়ন্স লিগে এসব ম্যাচ খেলেছেন তিনি।

শুক্রবার (১৫ই মার্চ ) আল আহলির বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন রোনালদো। আহলির বক্সের ভেতরে করা ফাউল ভিএআার চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আরো পড়ুন : অবশেষে আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন

যদিও প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। তবে ভিএআর চেকে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করে দেন রেফারি।

ভিএআরের সূক্ষ্ম প্রযুক্তিতে গোল বাতিলের শিকার হয় আল আহলিও। রোনালদোর গোল বাতিলের পর কিছুক্ষণ পরই আহলির হয়ে গোল করেন সাবেক লিভারপুল তারকা রবার্টো ফিরমিনো। এই ব্রাজিলিয়ানের করা গোলটিও অফসাইডে দোষে বাতিল করে ভিএআর।

দুইদলেরই একটি করে গোল বাতিলের পর শেষমেষে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার ( ১৫ই মার্চ ) এই জয় আল নাসরকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। কারণ, গত সোমবার (১১ই মার্চ ) আল আইনের বিপক্ষে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে আল নাসরকে।

দারুণ জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে আল নাসর। ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল। এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল নাসর।

এস/

আল নাসর রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250