মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা।

তবে আজ শনিবার (২৮শে জুন) কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট সংস্করণে আর এ দায়িত্ব ধারাবাহিক করতে চাই না। সবাইকে পরিস্কারভাবে ম্যাসেজটা দিতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে।’

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে। তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনা ছাড়াই তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।

নাজমুল হোসেন শান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250