সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

ক্যান্সারের টিকা তৈরি করেছে রাশিয়া, বিনামূল্যে বিতরণ হবে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া। শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে টিকাটি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন দেশটির বেতার সংবাদামাধ্যম রেডিও রোশিয়াকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

“আশা করছি ২০২৫ সালের শুরুর দিকেই জনগণের জন্য আমরা এই টিকা উন্মুক্ত করতে পারবো”, রেডিও রোশিয়াকে বলেন ক্যাপরিন।

সাক্ষাৎকারে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও জানান, নতুন এই টিকাটি প্রস্তুতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে। টিকার মাধ্যমে এই প্রোটিন মানবদেহে প্রবেশের পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংসের জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।

রাশিয়ার বেশ কয়েকটি প্রথমসারির ক্যান্সার গবেষণাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষনা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলিজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে।

আরও পড়ুন: ভিক্ষা দিলেই মামলা, সঙ্গে জরিমানাও!

ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে জানা গেছে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক।

এর আগে করোনা মহামারির সময়ও সেই রোগের টিকা প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। ২০২০ সালের আগস্টে বাজারে আসা ‘স্পুটনিক’ নামের সেই টিকাটি ছিল করোনার প্রথম টিকা। বিশ্বের অন্তত দেড়শটি দেশে মহামারি প্রতিরোধে ব্যবহার করা হয়েছে স্পুটনিক।

সূত্র : তাস, এনডিটিভি ওয়ার্ল্ড

এসি/কেবি


ক্যানসার টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250