বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী *** সিলেটবাসীর জন্য তিন সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী *** ব্যাংকিং খাত দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্ট *** অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন *** প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট যাচ্ছেন বৃহস্পতিবার, ৬ দাবি *** বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর *** রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা *** গোপালগঞ্জে যে পরিস্থিতি দেখলেন বিবিসির সংবাদদাতা *** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই

সুযোগ পেয়েও কাজে না লাগানোয় মাশরাফীর ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে খেলার হাতছানি। ১২ ওভার ১ বলে করতে হতো ১১৬ রান। অথচ সেই সুযোগটি নেয়নি বাংলাদেশ। এমনকি আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজা।

তিনি লিখেছেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল দর্শকরা সেটিকে সহজভাবে নিত।’

আরো পড়ুন : দেশের মানুষকে কষ্ট দিয়েছি, দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি : শান্ত

তিনি আরও লিখেছেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশা আল্লাহ।’

আসরে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। ৪৯ বলে অপরাজিত ছিলেন ৫৪ রানে। এ নিয়ে মাশরাফী লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন স্ট্রাইকের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। আর যদি থেকেই থাকে তাহলে এক বলার দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে, যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্রেফ ম্যাচটা জিতি।

প্রথমবারের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আফগানদের, কি দারুণ তাদের শারীরিক ভাষা, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চই কাবুল এখন কাঁপছে।’

এস/ আই.কে.জে/

মাশরাফী বিন মোর্তজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250