বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এসব টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ই সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠককালে এই আশ্বাস দেয়।

বৈঠকে আর্থিক কারিগরি বাণিজ্য বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠকে কর সংস্কারসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন ইউএসএইড’র প্রতিনিধি অঞ্জলি কর।

বৈঠকে মার্কিন প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্বে ছি‌লেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। বৈঠকে উপস্থিত ছি‌লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল।

গত ৮ই আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করছে। 

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্রের মতে, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

ওআ/কেবি

যুক্তরাষ্ট্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250