বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার কাছে সময় চেয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (৯ই এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা বলব যে, এটা যথেষ্ট সময়। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টাও আমাদের আশ্বস্ত করেছিলেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সব কর্মকাণ্ড পরিচালনা করছেন।’

সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হবে বলে তিনি জানান।

আরএইচ/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250