মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

এক নির্ঝরের গানের নতুন অ্যালবামে কোনাল, দোলা, মাশা ও অন্তরা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) আসছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এই অ্যালবামে থাকবে চারটি নতুন গান। গেয়েছেন সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।

সোমনুর মনির কোনাল গেয়েছেন ‘দৃশ্যের ছায়া’ শিরোনামের গান, মাশা ইসলাম গেয়েছেন ‘একইভাবে বুঝলাম’, অন্তরা রহমান গেয়েছেন ‘বোঝাপড়া শব্দটা’ এবং দোলা রহমান গেয়েছেন ‘থাকলে সাহস’।

গানগুলোর সুরকার ও গীতিকার এনামুল করিম নির্ঝর জানিয়েছেন, ব্লুজ ঘরানার এই চারটি গানে বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকিত্বের বৈচিত্র্য অনুভূতি। কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।

এনামুল করিম নির্ঝর বলেন, ‘অনেক দিন থেকেই একটা অনিশ্চিত সময় পার করছি। ঠিক যেটা চাই, সেটার সাথে বাস্তবতা মিলছে না। সে রকম একটা জায়গায় দাঁড়িয়ে মুনের সঙ্গে আলাপ করে মনে হলো, কথা নিয়ে তো আমরা চেষ্টা করছিই, সুর এবং সংগীতায়োজনের ধরনে যদি আরেকটু বৈচিত্র্য আনা যায়, তাহলে শিল্পীরা আত্মিকভাবে গানের কথার সঙ্গে বাস্তবতা মিলিয়ে সংযুক্ত হতে পারে। সে চিন্তা থেকেই ব্লুজ ঘরানাকে বেছে নেওয়া। সবাইকে শোনার আমন্ত্রণ।’

সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, ‘এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম। জনপ্রিয় চারজন নারী সংগীতশিল্পী ব্লুজ ঘরানার গানগুলো গেয়েছেন। আশা করি, অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।’

২৫শে সেপ্টেম্বর গানশালা-ইকেএনসি ইউটিউবে প্রকাশিত হবে কোনালের গাওয়া দৃশ্যের ছায়া গানটি। এরপর প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশিত হবে।

কোনাল বলেন, ‘আমরা এই সময়ের চারজন শিল্পী চারটি ব্লুজ গাইলাম। দারুণ অভিজ্ঞতা হলো। গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। সুরগুলোও মনে ধরার মতো। আশা করি সবার ভালো লাগবে।’

জে.এস/

সংগীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250