মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে যে কারণে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল মঙ্গলবার (১০ই জুন) হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।

তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।

সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এ ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এ টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।

এইচ.এস/

বাংলাদেশ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250