সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বাহিনীর পোশাক ডিজাইনার ও অনুমোদনকারীর গ্রেফতার চান আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙয়ের পোশাকগুলো। কেউ কেউ করছেন সমালোচনাও। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। 

তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২১শে জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ।

সেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেফতার করা হোক।’

আরও পড়ুন: নায়িকার মন রাখতে বরফের ওপর ডিগবাজি খেলেন জায়েদ খান

এরপর আসিফ লেখেন, ‘মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।’ 

আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’

জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

এসি/কেবি

পোশাক ডিজাইনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250