সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

২১ ফেব্রুয়ারিও চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

বুধবার (২১শে ফেব্রুয়ারি) মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এদিন নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে বলা হয়েছে, শুধু শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। এছাড়া অন্যান্য যেকোনো সরকারি ছুটি ও অনুষ্ঠানের দিন মেট্রোরেল চলাচল করবে।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি বিভিন্ন ছুটির দিনে মেট্রোরেল চলাচল করেছে।

আরও পড়ুন: এবার ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। ১৬টি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠা-নামা করতে পারেন।

যাত্রীদের চাহিদার বিবেচনা করে ‘পিক আওয়ারে’ ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

এসকে/ 

মেট্রোরেল ২১শে ফেব্রুয়ারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250